৯ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মাইন উদ্দিন আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মাইন উদ্দিন আর নেই
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব ও নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য মাইন উদ্দিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। স্থানীয় সাময় রোববার (১ জানুয়ারী) রাত ১১টা ২৯ মিনিটে) জ্যামাইকা মেডিক্যাল সেন্টারে (হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কিডনী সমস্যাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। সাংবাদিক মাইন উদ্দিনের পুত্র রিয়াজ আহমেদ তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। রিয়াজ আহমেদ জানান তার বাবা গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরী ভিত্তিতে জামাইকা মেডিক্যাল সেন্টারের (হাসপাতাল) জরুরী বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালে প্রাথমিক চেকআপে তার কিডনীতে টিউমার ধরা পরে, ডাক্তাররা ক্যান্সারের সম্ভাব্যতা যাচাই করছিলেন। সার্জারির পরিকল্পনা করা হচ্ছিলো। সার্জারির পর বায়োপসির মাধ্যমে ক্যান্সার বিষয়ক সন্দেহ দূর হবে এবং সে অনুযায়ী চিকিৎসার দিক নির্ধারণ করা হবে বলে চিকিৎসকগণ জানিয়েছিলেন। তিনি জানান, প্রয়োজনে অব্বাকে মানহাটানস্থ মাউন্ট সিনাই হাসপাতালে স্থানান্তর করার চিন্তাভাবনা হচ্ছিলো। এদিকে সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ-এর আকস্মিক মৃত্যুল খবরে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মনেয়ারুল ইসলাম, ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকল প্রবাসীর কাছে দোয়া চেয়েছেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ। সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সিদ্দিকী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ সকলের কাছে দোয়া চেয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি