যুক্তরাষ্ট্র কোনো দল বা ব্যক্তিকে সমর্থন করে না: মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তিকে সমর্থন করে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি অ্যান জ্যাকবসন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান নিয়ে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং প্রধান নির্বাচন কমিশনারের কাজ সমর্থন করি, যারা আগামী বছরের শুরুতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ প্রণয়নে কাজ করছে। আমরা কোনো নির্দিষ্ট ফলাফলকেও সমর্থন করি না।এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা আশা করি, এ দেশের জনগণ সে কাজে সফল হবে।
বৈঠক এবং আতিথেয়তার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, আমি এখানে আমার কয়েকজন সহকর্মীর সঙ্গে এসেছি শোনার জন্য, শেখার জন্য এবং বোঝার জন্য। যেহেতু নানা ধরনের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে আছে।
তিনি বলেন, আমরা আশা করি, আসন্ন নির্বাচন শান্তি ও নিরাপত্তার পরিবেশে অনুষ্ঠিত হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকারের জন্ম দেবে, যা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতিফলন ঘটাবে।
বিজ্ঞাপন
এর আগে দুপুর সোয়া ২টা থেকে ঘণ্টাব্যাপী বৈঠকটি হয়। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সরকারের ১৮০ দিনের পথচলা স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিফলন: মাহদী আমিন
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি