৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্র-কানাডায় অর্থ পাচার বন্ধে মার্কিন সহযোগিতা চাইলো বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্র-কানাডায় অর্থ পাচার বন্ধে মার্কিন সহযোগিতা চাইলো বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ আগামী ডিসেম্বরে ডিসেম্বরে দুর্নীতি দমন বিষয়ক সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ'র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন পররাষ্ট্র সচিব। বৈঠকের বিষয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় দুর্নীতি দমন নিয়ে কাজ করতে হবে। তরুণদের মাঝে সততা তৈরি করতে হবে। দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংক কীভাবে কাজ করে সেগুলো মার্কিন কর্মকর্তাকে জানানো হয়েছে। সচিব বলেন, অর্থ পাচার নিয়ে আলাপ হয়েছে। যেসব স্থানে সহজেই টাকা পাচার করা যায় সেসব স্থানে স্বচ্ছতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ বিষয়ে সহযোগিতা করবে সব দেশ। সচিব মোমেন বলেন, যুক্তরাষ্ট্র-কানাডায় কোনো অর্থ পাচার হয়ে থাকলে সেসবের রুট বন্ধ করার ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয়েছে নেফিউ'র কাছে। তিনি জানিয়েছেন, দুর্নীতি প্রতিরোধে জন্য নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের একটি টুল। এ বিষয়ে তাদের ভাবনার কথা জানিয়েছে রিচার্ড নেফিউ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি