যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানালেন, ইরানে কোনো হামলা নয়
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় যুক্তরাজ্য যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেসব জায়গায় সংরক্ষিত আছে বা উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে, শুধু সেগুলোকে উৎসমূলেই থামানোর জন্যই যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে।
তিনি বলেন, ‘ইরান যেন অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, সে লক্ষ্যেই তিনি এ যুক্তরাষ্ট্র-ইসরাইলের অনুরোধে সম্মতি দিয়েছেন।
তবে তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাজ্য ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের’ সঙ্গে হামলায় অংশ নেবে না।
তিনি আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা রোধ করতেই যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ফ্রান্স- জার্মানিও প্রস্তত আছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি