যুক্তরাজ্যের নটিংহ্যামের রাস্তায় পড়ে ছিল ৩ জনের লাশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : যুক্তরাজ্যের নটিংহ্যামের রাস্তায় তিনজনের লাশ পাওয়া গেছে। এটিকে তাৎক্ষণিকভাবে ‘গুরুতর ঘটনা’ আখ্যা দিয়েছে পুলিশ। এ ঘটনায় ৩১ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, কিছুটা দূরে তৃতীয় জনের মরদেহ পাওয়া যায়। এসব ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
এক বিবৃতিতে নটিংহ্যামশায়ার পুলিশ জানায়, ভোর ৪টার দিকে পুলিশকে ইলকেস্টন রোডে ডাকা হয়েছিল। সেখানে পৌঁছালে রাস্তায় দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে মিল্টন স্ট্রিটে অন্য তিনজনকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ওই ঘটনায় তিন ব্যক্তি হাসপাতালে রয়েছেন। এই পরিস্থিতিতে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা করা হয়েছে। পুলিশকে সশস্ত্র অবস্থায় তল্লাশি চালাতে দেখা গেছে।
চিফ কনস্টেবল কেট মেনেল এক বিবৃতিতে একে ভয়ংকর ও দুঃখজনক হিসেবে বর্ণনা করে বলেন, ‘একটি ঘটনা আরেকটির সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে। আমরা একজনকে হেফাজতে নিয়েছি। তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে গোয়েন্দারা।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি