৭ মে ২০২৬

যুক্তরাজ্য-বাংলাদেশের সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করব : হাইকমিশনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাজ্য-বাংলাদেশের সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করব : হাইকমিশনার
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেন, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাবে। আজ বুধবার (২৪ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার। মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান কুক। ব্রিটিশ হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। আমাদের দুই পক্ষের সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা অংশীদারত্ব, জলবায়ু সংকট, অভিবাসন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ৮ জানুয়ারি একটি বিবৃতি প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। সেই প্রসঙ্গ টেনে ব্রিটিশ হাইকমিশনার বলেন, নির্বাচন নিয়ে আমরা ৮ জানুয়ারি বিবৃতি দিয়েছি। মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাব। গত ৮ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি। আর নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি