যুক্তফ্রন্ট ও বিকল্পধারা নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে
বাংলাপ্রেস অনলাইন : শরিক দুই রাজনৈতিক দল যুক্তফ্রন্ট ও বিকল্পধারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে । দলটির পক্ষ থেকে বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ ২০ এর বিধান অনুসারে কিছু প্রার্থী নৌকা এবং বিকল্পধারার দলীয় প্রতীক কুলা নিয়ে নির্বাচন করবে।
১৪ দলের সঙ্গে মহাজোট সম্প্রসারণের প্রেক্ষিতে যুক্তফ্রন্ট ও বিকল্পধারার কিছু প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ প্রদানের ব্যাপারে বিকল্পধারার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়। দলের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান চিঠিতে সই করেন।
দুপুরে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই। সারা দেশে এখন নির্বাচনের আমেজ চলে এসেছে। এই মুহূর্তে আর নির্বাচন পেছানো ঠিক হবে না। নির্বাচন হবে কি হবে না, তা নিয়ে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হবে।
বাংলাপ্রেস/ আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি