৮ মে ২০২৬

যুদ্ধের প্রথম দিনেই ইউক্রেনে নিহত ১৩৭

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুদ্ধের প্রথম দিনেই ইউক্রেনে নিহত ১৩৭
বাংলাপ্রেস ডেস্ক: স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে আক্রমণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধের প্রথমদিনে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বৃষ্টির মতো। এসব হামলায় ইউক্রেনের ১৩৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশে রুশ হামলার প্রথম দিনে সামরিক-বেসামরিক ১৩৭ নাগরিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন একা লড়াই করে চলেছে। প্রথম দিনের রুশ হামলায় ৩১৬ জন ইউক্রেনের নাগরিক আহত হয়েছেন বলেও জানান তিনি।   মিত্রদের ব্যাপারে অভিযোগ করে জেলেনস্কি বলেন, ‘আমাদের দেশকে রক্ষার জন্য আমরা একা লড়াই করছি। আমাদের সঙ্গে মিলে কে যুদ্ধ করতে প্রস্তুত? আমি কাউকে দেখি না।’ এদিকে প্রথম দিনে ইউক্রেনে কমপক্ষে ১২ জন রুশ সেনার মৃত্যুর খবর জানিয়েছে রাশিয়া। হামলার প্রথম দিনটিকে সফল বলে মনে করছে মস্কো। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি