৬ মে ২০২৬

যুদ্ধে ফেরেনি এক লাখ ইসরায়েলি সেনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুদ্ধে ফেরেনি এক লাখ ইসরায়েলি সেনা
বাংলাপ্রেস ডেস্ক:  গাজায় যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের আত্মহত্যার ঘটনায় তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রায় এক লাখ রিজার্ভ সেনা ছুটির পর কাজে ফেরেননি বলে ধারণা করা হচ্ছে। খবর টিআরটি গ্লোবাল। ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৫০ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন।বিশেষজ্ঞদের অভিমত, গাজায় গণহত্যা ও সহিংসতার সঙ্গে আত্মহত্যার বিষয়টি সম্পর্কিত। এদিকে নিজ বাহিনীর জনশক্তির ভারসাম্য রক্ষা এবং জনগণের মধ্যে গাজায় হামলার বৈধতা প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। অনেক রিজার্ভ সেনা পুনরায় দায়িত্বে ফিরে আসতে অস্বীকৃতি জানিয়েছেন।ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ৮০ শতাংশ রিজার্ভ সেনা দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কেএএন-কে জানিয়েছেন, এই সংখ্যা ৬০ শতাংশের মতো।সে হিসাবে প্রায় এক লাখ সেনা পুনরায় কাজে আসেননি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি