৮ মে ২০২৬

যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া যুবলীগের সপ্তম কংগ্রেস যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনা।

শনিবার (২৩ নভেম্বর) বেলা এগারোটায় সম্মেলনস্থলে আসেন তিনি। পতাকা উড়িয়ে ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাউন্সিলের। এরপর প্রধানমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন যুবলীগ নেতারা। এরইমধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন কাউন্সিলর, ডেলিগেট ও আমন্ত্রিত অতিথিরা। প্রথম অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে কাউন্সিল অধিবেশনে ঘোষণা করা হবে সংগঠনটির নতুন নেতৃত্ব।

সাম্প্রতিক সময়ে ক্যাসিনো, মাদক, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অনৈতিক কাজের কারনে সমালোচনার মুখে পরে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠনটির।

এর আগে ২০১২ সালের ১৪ জুলাই যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর কংগ্রেস হওয়ার কথা থাকলেও দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর সপ্তম কংগ্রেস হতে যাচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি