৫ মে ২০২৬

যতই সংলাপ হোক আওয়ামী লীগ সংবিধানের বাহিরে যাবে না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যতই সংলাপ হোক আওয়ামী লীগ সংবিধানের বাহিরে যাবে না
 

বাংলাপ্রেস অনলাইন: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংলাপ হবে- সেখানে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। তবে সংবিধান লঙ্ঘন করা যাবে না। আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বিএনপির উদ্দেশ্যে নাসিম বলেন, নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন। ষড়যন্ত্র করে লাভ হবে না। জনগণ ভোট চায়। আওয়ামী লীগ সবদলের অংশগ্রহণে একটি নির্বাচন চায়। মঙ্গলবার দুপুর ও বিকেলে সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুর উপজেলায় পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি প্রসঙ্গে তিনি বলেন, তাদের এসব দাবি অযৌক্তিক। আর মাত্র কয়েকদিন বাকি আছে নির্বাচনের। এই মুহূর্তে এসব দাবি অকার্যকর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্নেহ করতেন ড. কামালকে। তাকে স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বানিয়েছিলেন। বঙ্গবন্ধুর ছেড়ে দেয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে এমপি বানিয়েছিলেন। কিন্তু সেই ড. কামাল সাহেব এখন বঙ্গবন্ধুর খুনিদের পক্ষে অবস্থান নিয়েছেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের আশ্রয়দাতা বিএনপি-জামায়াতের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছেন। বাংলার মানুষ ভোটের মাধ্যমে দেবে এর জবাব দেবে।

নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শাহজাদপুরে দেশের বৃহত্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনসহ অসংখ্য উন্নয়ন করেছেন। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি