৯ মে ২০২৬

যথা সময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যথা সময়ে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা
বাংলাপ্রেস ঢাকা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যথা সময়েই জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন ইসলামি দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে ইসলামি দলগুলোর প্রতিনিধিরা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। নেতারা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়। তারা জানান, সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করা, দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া ও নির্বাচনী ব্যবস্থাসহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবি উপস্থাপন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন ড. মুহাম্মদ ইউনূস। এদিন বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামে ইসলাম, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন এবং নেজামী ইসলামের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি