যশোরের নাভারণ প্রেসক্লাবের কমিটি গঠন
যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা নাভারণ প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মোফাজ্জেল হোসেন রাজু সভাপতি ও ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার বিকেলে নাভারণ পশুহাট সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মামুনুর রশিদ মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মীর ফরুক,সহ সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক কামাল হোসেন,ক্রিড়া সম্পাদক জুলফিকার আলী জুলু।
কার্যকরী সদস্য মোঃ হিরোন আহম্মেদ,মোঃ নাজমুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম। সাধারণ সদস্য মোঃ রবিউল ইসলাম,মোঃ মাহবুবুর রহমান শাহীন,মোঃ রফিকুল ইসলাম, মোঃ মিঠু আহমেদ, মোঃ জাকির হোসেন,মোঃ আল আমিন হোসেন ও মোঃ খোরশেদ আলম।
আগামী দুই বছরের জন্য এই কমিটি দ্বারা নাভারণ প্রেসক্লাবের সকল কার্যাক্রম পরিচালিত হবে।
রাজু রহমান যশোর।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
পরিবেশক ব্যবসায়ীর ভল্ট থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে ৩
সঙ্গীত একাডেমি