৮ মে ২০২৬

যশোরে অস্ত্র ও গাড়ীসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যশোরে অস্ত্র ও গাড়ীসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার
রাজু রহমান, যশোর জেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থেকে অস্ত্র ও পাজেরো জিপ গাড়িসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। ডিবি ওসি জানান, শুক্রবার রাতে ৯ টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মুরাদ হোসেন পিপিএম এর নেতৃত্ব এসআই মোঃ শাহীনুর রহমান পিপিএম, এসআই খান মাইদুল ইসলাম রাজিব, এসআই হরষিত রায়, এসআই রইচ আহমেদগণের সমন্বয়ে একটা চৌকস টিম ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঝিকরগাছা থানাধীন লাউজানি নিকটস্থ জনৈক রয়েল এর স'মিলের দক্ষিণ পাশে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর হতে একিট বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন,৬ রাউন্ড গুলি ও একটি পাজেরো জিপ গাড়িসহ ৩ সন্ত্রাসী পিরোজপুর সদরের নরখালি গ্রামের মনির হোসেন শেখের ছেলে রাজিব শেখ (২৬), বাঘেরহাট রামপাল থানার সায়রাবাদ গ্রামের মৃত শেখ আলতাব হোসেনের ছেলে জিলান শেখ (৫৫),খুলনার খান জাহানআলী থানার যোগীপোল গ্রামের তোরাফ শেখের ছেলে হেমায়েত শেখ ওরফে মেহেদী হাসান (৩০)কে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিজেদের দখলে রেখেছে। গ্রেফতারকৃত আসামী রাজিব শেখের বিরুদ্ধে ইতোপূর্বে ০৩টা মাদক মামলা, ০১টা অস্ত্র মামলাসহ ০৪টা মামলা রয়েছে এবং আসামী হেমায়েত শেখ ওরফে মেহেদী হাসানের বিরুদ্ধে ইতোপূর্বে ০৩টা চুরি মামলা, ০১টা অস্ত্র মামলাসহ ০৪টা মামলা রয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি