৫ মে ২০২৬

যশোরে চির নিদ্রায় শাহিত বিএনপি নেতা আবু বকর আবু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যশোরে চির নিদ্রায় শাহিত বিএনপি নেতা আবু বকর আবু

যশোর থেকে সংবাদদাতা : ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নিহত ইউপি চেয়ারম্যান আবু বকর আবুর দাফন শুক্রবার বিকাল ৫টায় কেশবপুরে নিজ কবরস্থানে সম্পন্ন হয়েছে।

শুক্রবার দুপুরে কেশবপুরে তার নিজ গ্রাম বাগদহে তার মরদেহ পৌঁছায়। দুপুর সাড়ে ১২টার পর প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় মজিদপুর ইউনিয়ন পরিষদে। এরপর নেয়া হয় তার নিজ বাড়িতে। কেশবপুর শহরে পাবলিক ময়দানে বিকাল সাড়ে ৩টায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাগদহ গ্রামে তার তৈরি মাদ্রাসা মাঠে দ্বিতীয়বার জানাজা শেষে মাদ্রাসাসংলগ্ন নিজের তৈরি কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু বকর আবু গত ১২ নভেম্বর ঢাকায় পৌঁছান। ১৯ নভেম্বর সাক্ষাৎকার বোর্ডে অংশ নেয়ার জন্য পল্টন এলাকার মেট্রোপলিটন হোটেলে চতুর্থতলায় ৪১৩ নম্বর রুমে অবস্থান করছিলেন।

১৮ নভেম্বর রাত ৮টার পর তাকে আর পাওয়া যায়নি। এরপর একটি মোবাইল ফোন থেকে কেশবপুরে তার এক ভাগনের কাছে ফোন দিয়ে তার জন্য মুক্তিপণ দাবি করা হয়। সোমবার সকালে অপহরণকারীদের দেয়া বিভিন্ন নম্বরে এক লাখ ৭০ টাকা বিকাশ করেও তাকে বাঁচানো যায়নি।

অবশেষে তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠান। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মর্গে লাশ দেখে আবু বকর আবুর লাশ বলে শনাক্ত করেন তার ভাতিজা হুমায়ূন কবির।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি