যশোর আলী হত্যার মুল আসামী নবাব সাতক্ষীরা থেকে গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যশোর প্রতিনিধি: যশোর বাহাদুরপুরে আলী হত্যাকান্ডের অন্যতম আসামী রবিউল ইসলাম ওরফে নবাবকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার (২৩ জুন ২০২৪) রাত সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি বুধহাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। নবাব যশোর কিসমত নোয়াপাড়া এলাকার মফজেল বিশ্বাসের ছেলে।
এর আগে নওয়াপাড়া এলাকার পরিত্যাক্ত ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলি এবং সহযোগী পলাতক আসামী দিপক কুমার ওরফে সাগরের ভাড়া বাসা থেকে হত্যাকান্ডের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
উল্লেখ্য গত ৭ই জুলাই রাত সাড়ে বারোটার দিকে যশোর বাহাদুরপুর তেতুলতলা মোড়ে আলী হোসেন নামের এক যুবককে প্রতিপক্ষ রবিউল ইসলাম ওরফে নবাব ও তার সহযোগীরা গুলি করে হত্যা করে। পরের দিন নিহতের মা মনজুয়ারা বেগম যশোর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি স্পর্শকাতর হওয়ায় যশোরের পুলিশ সুপার মামলাটির তদন্ত ভার দেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের উপর।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারের তত্ত্বাবধানে এলআইসি শাখার এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্ত করেন যশোর (ডিবি) পুলিশের কর্মকর্তা এসআই খালিদ। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি’র এলআইসি শাখার এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালিদ, আনসারসহ একটি চৌকশ টিম আজ শনিবার (২৩ জুন ২০২৪) রাত সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি বুধহাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এর আগেই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলি নওয়াপাড়া পরিত্যাক্ত ঘর থেকে উদ্ধার করা হয় এবং তার সহযোগী পলাতক আসামী দিপক কুমার ওরফে সাগরের ভাড়া বাসা থেকে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন,আলী হোসেন নওয়াপাড়া এলাকায় বাড়ি করে এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও চাঁদাবাজির ঘটনায় প্রতিপক্ষ নবাব ও তার পিতা-মাতাকে খারাপ গালমন্দ করার কারতেন। এতে নবাব ক্ষিপ্ত হয়ে তার সহযোগী দিপকের মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে গিয়ে আলী কে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
গ্রেফতারের পর রবিউল ইসলাম ওরফে নবাবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী হোসেনকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। সে আলী হোসেন হত্যাসহ একাধিক মাদক মামলার আসামী। গ্রেফতারের পর রোববার দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি