৫ মে ২০২৬

যশোর-৬ আসনে উপনির্বাচনে আ.লীগের শাহীন চাকলাদার নির্বাচিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যশোর-৬ আসনে উপনির্বাচনে আ.লীগের শাহীন চাকলাদার নির্বাচিত

মোফাজ্জেল হোসেন রাজু,যশোর থেকে : যশোর-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর বলেন, নৌকা প্রতিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা রেখে সকাল থেকে বিকাল ৫টার পর্যন্ত ভোট গ্রহণ চলে। গত ২১ জানুয়ারি যশোর-৬ আসনের এমপি ইসমাত আরা সাদেকের মৃত্যু হওয়ায় আসনটি শূন্য ঘোষণা হয়। এ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহীন চাকলাদার, বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টি প্রার্থী হাবিবুর রহমান অংশ নিয়ে ছিলেন। করোনাভাইরাসের কারণে ২৯ মার্চের নির্বাচন স্থগিত করা হয়। ৪ জুলাই নির্বাচন কমিশন ১৪ জুলাই নির্বাচনের নতুন দিন নির্ধারণ করে। তবে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ধানের শীষের প্রার্থী।

তবে ব্যালটে তিনি প্রার্থী থেকে যান। বিএনপি এ ভোট বর্জন করলেও ধানের শীষ প্রতীকে ২ হাজার ১২ ভোট এবং জাতীয় পার্টির লাঙল প্রতীকে ১ হাজার ৬শ ৭৮ ভোট পড়েছে বলে জানান তিনি।

এ আসনে ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৬৭ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ১ হাজার ২৭৪টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি