৫ মে ২০২৬

যশের সাথেও নুসরাতের সম্পর্কের ফাটল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যশের সাথেও নুসরাতের সম্পর্কের ফাটল
বাংলাপ্রেস ডেস্ক: ইনস্টাগ্রামেই তাঁদের প্রেমের কথা প্রকাশ্যে। ইনস্টাগ্রামেই একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে স্বীকৃতি! শুক্রবার সকালে ফের সেই ইনস্টাগ্রামে উঠে এল তাঁদের সম্পর্ক। নুসরাত জাহান আর যশ দাশগুপ্তের টাটকা ‘স্টোরি’ ঘিরে জমে উঠছে জল্পনা! অনুরাগীদের একাংশের প্রশ্ন— তবে কি ভাঙতে চলেছে ‘যশরত’ জুটি? এমন পোস্টে কি তারই ইঙ্গিত? আর এক দল ভক্তের পাল্টা দাবি— ইনস্টাগ্রামের পাতায় নিছকই খুনসুটিতে মেতেছেন প্রেমিক-প্রেমিকা। সম্পর্কে ভাঙন ধরলে এ ভাবে সে কথা নিশ্চয়ই প্রকাশ্যে আনতেন না তারকা-দম্পতি!

আরও পড়ুন :  ১৬ বছরের কিশোররাও আমার সাথে সেক্স করতে চায়

ঠিক কী ঘটেছে? শুক্রবার ইনস্টাগ্রামে দু’টি স্টোরি দেন নুসরাত। একটিতে ছেলে ঈশান প্যারাম্বুলেটরে, শীত-সকালের ঘোরাঘুরির মজা। দ্বিতীয়টিই মোক্ষম। সেই পোস্টের বক্তব্য, ‘যে ঘরে শান্তি নেই, সেই ঘর দুনিয়ার সবচেয়ে খারাপ জেলখানা! যে কোনও মানুষের জন্যই সবচেয়ে ভাল জেলখানা সেখানেই, যেখানে ভালবাসা আছে। কেউ সেই ঘর ছাড়তে চায় না।’ নুসরাতের এই পোস্টের কিছুক্ষণ পরেই ভেসে উঠল যশের ইনস্টাগ্রাম স্টোরি— ‘কেন জেলখানায় বন্দি হয়ে থাকছ? খাঁচার দরজা তো খোলাই আছে!’ জল্পনা তুঙ্গে তার পর থেকেই। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি