৪ মে ২০২৬

যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, ৩ জন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পিএম
যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, ৩ জন গ্রেফতার

সৈয়দপুর প্রতিনিধি:   নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গ্রেফতাররা হলেন- রায়হান রিতু (৩০), জসিম (৩২) ও জিতু (৩৪)। তারা সবাই সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

র‌্যাব জানায়, নিহত শিমু আক্তারের (৩১) সঙ্গে রায়হান রিতুর প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। পরিবার যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় নির্যাতনের মাত্রা ক্রমেই বেড়ে যায়।

গত ৯ এপ্রিল সকালে স্বামীর বাড়িতে শিমুকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তাকে জোরপূর্বক বিষপান করানো হয় বলে অভিযোগ উঠে। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১০ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১২ এপ্রিল নিহতের বাবা সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা করেন।

র‌্যাব-১৩ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, যৌতুকসহ সামাজিক অপরাধ দমনে র্যাব সর্বদা তৎপর। এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি