যৌন হয়রানির অভিযোগে নিউ ইয়র্ক গভর্নরের পদত্যাগ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্তে সত্যতা মেলার পর পদত্যাগ করলেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। তার পদত্যাগ আগামী ১৪ দিনের মধ্যে কার্যকর হবে। এরপর দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথে হোকুল। মঙ্গলবার এক বিবৃতিতে কুমো বলেছেন, ‘আমি সরে গিয়েই সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারি।’
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তদন্তে উঠে আসে, কুমো অন্তত ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন। তাদের মধ্যে রাজ্যের কর্মীরাও রয়েছেন। যদিও এসব অভিযোগ কুমো অস্বীকার করেছেন। এখন একাধিক কাউন্টিতে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
এর আগে তাকে পদ থেকে সরে যেতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় অ্যান্ড্রু কুমো অভিযোগ প্রত্যাখ্যান করে স্বপদে বহাল থাকার কথা জানিয়েছিলেন।
গভর্নরের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী যৌন হয়রানির অভিযোগ আনার পর গতবছর অ্যাটর্নি জেনারেল একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তকারীরা পাঁচ মাস ধরে স্টাফ, অভিযোগকারীসহ ২০০ জনের মতো মানুষের সঙ্গে কথা বলেন। তারা তদন্তের অংশ হিসেবে ১০ হাজারের মতো ডকুমেন্ট, লেখা ও ছবি যাচাই করেন।
তথ্য-প্রমাণাদির সাপেক্ষে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লিতিতিয়া বলেছেন, তদন্ত থেকে প্রমাণিত হয় যে, গভর্নর অ্যান্ড্রু কুমো কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন এবং ফেডারেল ও অঙ্গরাজ্যের আইন ভঙ্গ করেছেন।'
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি