যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের জন্য লক্ষ্মীপুরে দোয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর ও কমলনগরের বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে।
গত শুক্রবার জুমার নামাজ শেষে লক্ষ্মীপুর শহরের এরশাদ ডিপটি জামে মসজিদ, সদর উপজেলার কাঞ্চনিবাজার জামে মসজিদ ও কমলনগর উপজেলার হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে তার জন্য দোয়া করা হয়।
লক্ষ্মীপুর শহরের এরশাদ ডিপটি জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মেজবাহ উদ্দিন। কাঞ্চনিবাজার জামে মসজিদে খতিব মাওলানা আনোয়ার হোসাইন দোয়া ও মোনাজাত করেন। অপরদিকে কমলনগরে হাজিরহাট জামে মসজিদে দোয়া ও মোনাজাত করেন জুমার নামাজের খতিব মাওলানা গিয়াস উদ্দিন।
এ সময় মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া-মোনাজাতে শত শত মুসল্লি অংশ নেন।
প্রসঙ্গত, গত বছরের ১৩ জুলাই দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তযোদ্ধা নুরুল ইসলাম সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি