যেভাবে বানাবেন বেগুনির মতো কুমড়ানি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অনেক তো খেলেন বেগুনি। এবার না হয় স্বাদে বৈচিত্র্য আনতে ইফতারিতে রাখতে পারেন বেগুনির মতো মিষ্টি কুমড়ার মচমচে কুমড়ানি। চলুন আজ জেনে নিই মিষ্টি কুমড়া দিয়ে বেগুনির মতো মচমচে কুমড়ানির রেসিপি-
উপকরণ পাতলা করে কাটা মিষ্টি কুমড়া ১২ টুকরা, বেসন ১ কাপ, ময়দা ১/৪ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, মরিচ গুড়া ১ চা চামচ, হলুদ গুড়া আধা চা চামচ, ধনিয়া গুড়া ১ চা চামচ, জিরা গুড়া ১ চা চামচ, লবণ, পানি ও তেল পরিমাণমতো
প্রস্তুতপ্রণালী প্রথমে একটি পাত্রে বেসন, ময়দা, বেকিং পাউডার, মরিচ গুড়া, গুলুদ গুড়া, জিরা গুড়া, ধনিয়া গুড়া ও লবণ নিয়ে মিশ্রণটি ভালোমতো মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে পানি মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি ১০ মিনিট ঢেকে রুম টেম্পারেচারে রেখে দিন।
এবার চুলায় আরেকটি পাত্র নিয়ে তাতে পরিমাণমতো তেল দিন। তেল গরম হয়ে এলে কুমড়ার টুকরাগুলো বেসনের মিশ্রণে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি