যেভাবে আলিয়া থেকে কিয়ারা হলেন এ অভিনেত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’তে ছোট একটা চরিত্র করেই নজর কেড়েছিলেন। এরপর একের পর এক হিট সিনেমায় দেখা গেছে তাকে। এই মুহূর্তে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী তিনি।আজ তার ৩৪তম জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন তিনি। কিয়ারা নামের শুভেচ্ছা বার্তায় ভরে ওঠেছে সোশ্যাল মিডিয়া। তবে অবাক করা বিষয় হলো, কিয়ারার আসল নাম কিয়ারা নয়! এটি অভিনেত্রীর নিজের দেয়া নাম।তবে তার প্রকৃত নাম কী?অভিনয় জগতে পা রাখার পর নিজের নাম বদলে কিয়ারা রাখেন এ অভিনেত্রী। কিন্তু তার আসল নাম আলিয়া! তবে বলিউডে আগে থেকেই একই নামে আরেক অভিনেত্রী (আলিয়া ভাট) থাকায় বিপদে পড়তে হয় তাকে। নাম বদলাতে বাধ্য হন তিনি। আর সেই নামবদলে সফলও হন এ অভিনেত্রী।তার ক্যারিয়ারের অন্যতম হিট সিনেমা ‘কবির সিং’ মুক্তির সময় এক রেডিও শোতে নাম বদলের এই ঘটনা ফাঁস করেন কিয়ারা। কিভাবে তিনি আলিয়া থেকে কিয়ারা হন, সেই গল্প বেশ চমকপ্রদ। এই ক্ষেত্রে দুজন তারকা তাকে সাহায্য করেছেন। একজন সালমান খান, আরেকজন প্রিয়াংকা চোপড়া।কিয়ারা বলেন, ‘নাম বদলের পরামর্শ আমাকে দিয়েছিলেন সালমান খান।যেহেতু আলিয়া নামে একজন অলরেডি আছেন। সালমান পরামর্শ দিলেও কিয়ারা নামটা কিন্তু আমি পছন্দ করেছিলাম।’
কিয়ারা নাম পছন্দ করার পেছনে আছে আরো এক গল্প। সেই গল্পের কেন্দ্রে প্রিয়াংকা চোপড়া। ২০১০ সালে মুক্তি পেয়েছিল প্রিয়াংকা অভিনীত ‘আনজানা আনজানি’। যা দেখে মুগ্ধ হয়েছিলেন পনেরো বছর বয়সী কিশোরী কিয়ারা। তবে অভিনয়, কিংবা সিনেমার গল্পের চেয়ে তার কাছে সবচেয়ে ভালো লেগেছিল প্রিয়াংকার চরিত্রের নাম—কিয়ারা। এই নামের প্রতি ভালোলাগা এতটাই ছিল যে তখনই ঠিক করেন নিজের মেয়ে হলে এই নাম রাখবেন। তখন কি আর জানতেন বছর চারেক পর তাঁর নিজেরই নাম হবে কিয়ারা!
সেদিনের সেই পনেরো বছরের কিশোরী আজকের কিয়ারা আদভানি। অভিনেত্রী বলেন, “প্রিয়াংকা নিজেকে ‘আনজানা আনজানি’তে পরিচয় করিয়ে দেয় ‘হাই, আমি কিয়ারা’ বলে। এটা শুনতে দারুণ লাগত। কিয়ারা নামটার প্রেমে পড়ে যাই। তাই নিজের যখন নাম বদলের দরকার হলো এ নামটাই বেছে নিলাম।”
কিয়ারা নামটা মানুষ ভালোই পছন্দ করেছে। এতটাই যে বাড়িতে অভিনেত্রীর মা-বাবাও তাকে এখন এই নামেই ডাকেন। আর বলিউডেও আজ তিনি কিয়ারা নামেই প্রতিষ্ঠিত। বলতে গেলে এই নাম তার জীবনে সৌভাগ্যই নিয়ে এসেছে। আজ তিনি বলিউডের প্রথম সারির নায়িকা। ব্যক্তি জীবনে ভালোবেসে বিয়ে করেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। এ মাসেই মা হয়েছেন। জন্ম দিয়েছেন কন্যা সন্তানের।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি