যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
বাংলাপ্রেস ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়নকাজের কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (৩১ জানুয়ারি) ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিস জানিয়েছে, ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। এর আগেও গত ২৪ জানুয়ারি একই ধরনের কাজের জন্য ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।
বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকবে ছেঙ্গারচর পৌরসভা, কলাকান্দা, মোহনপুর, এখলাপুর, জহিরাবাদ, গজরা, ষাটনল, কালিপুর ও ফরায়জিকান্দি ইউনিয়ন।
পাশাপাশি আমিরাবাদ, সুলতানাবাদ, ফতেপুর পূর্ব ও পশ্চিম, ইসলামাবাদ, দুর্গাপুর, বাগানবাড়ী ও সাদুল্ল্যাপুর এলাকাতেও বিদ্যুৎ থাকবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম এমডি ওয়াহিদুজ্জামান সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সঙ্গীত একাডেমি