৫ মে ২০২৬

যে শর্ত মানলে স্বপ্নের পুরুষকে বিয়ে করবেন সারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যে শর্ত মানলে স্বপ্নের পুরুষকে বিয়ে করবেন সারা
বাংলাপ্রেস ডেস্ক: বলিউডের অভিনেত্রী সারা আলি খানকে নিয়ে ভক্তদের জল্পনার শেষ নেই। কাকে বিয়ে করবেন সারা, কবে বিয়ে করবেন, এসব প্রশ্ন আসতেই থাকে। এই বিষয়ে সারা জানিয়েছেন তিনি অবশ্যই বিয়ে করবেন, তবে স্বপ্নের সেই পুরুষকে মানতে হবে শর্ত। কী সেই শর্ত? সেটাও বলে দিয়েছেন নিজের মুখেই। ভারতের সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, তিনি যে স্বপ্নের পুরুষকে বিয়ে করবেন, তাঁকে তাঁদের বাড়িতে এসে থাকতে হবে। সারা স্পষ্ট জানিয়েছেন, বিয়ে হোক বা না হোক তিনি তাঁর মা-কে ছেড়ে কখনও কোথাও যাবেন না।

আরও পড়ুন> মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন ভিকি-ক্যাট

আসন্ন ছবি ‘অতরঙ্গি রে’র ট্রেলারে সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী সারা আলি খান। দর্শকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। ইতিমধ্যেই সারা অভিনীত রিঙ্কু চরিত্রটিও পছন্দ হয়েছে দর্শকদের। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে সারা’র বিপরীতে ধানুশ এবং অক্ষয় কুমার অভিনয় করেছেন। ছবিটি ২৪ ডিসেম্বর মুক্তি হতে যাচ্ছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি