৪ মে ২০২৬

যে পাঁচ তারকার সঙ্গে আর কখনো কাজ করবেন না সালমান!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যে পাঁচ তারকার সঙ্গে আর কখনো কাজ করবেন না সালমান!

বলিউড অভিনেতা অর্জুন কাপুর থেকে শুরু করে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং, পাঁচ তারকার সঙ্গে আর কখনো কাজ করবেন না বলিউড ভাইজান সালমান খান। তাঁদের সঙ্গে সালমানের ঠিক কী হয়েছিল, দেখে নেওয়া যাক এক ঝলক—

অর্জুন কাপুর

সালমান খানের বোন অর্পিতা খানের সঙ্গে প্রেম করতেন অর্জুন কাপুর। অবশ্য অনেক আগেই আলাদা হয়ে গেছেন তাঁরা। এবং এরপর অর্জুন প্রেম করেন সালমানের সাবেক ভ্রাতৃবধূ অর্থাৎ আরবাজ খানের স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে। বি-টাউনে গুঞ্জন, মালাইকার সঙ্গে প্রেমের কারণেই অর্পিতার সঙ্গে বিচ্ছেদ হয় অর্জুনের। শোনা যাচ্ছে, আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা-অর্জুন। আর এসব কারণে অর্জুনের সঙ্গে কখনোই কাজ করবেন না সালমান।

অরিজিৎ সিং

এক রাতে সংগীতশিল্পী অরিজিৎ সিং হঠাৎ করেই ফেসবুকে লেখেন, সালমান খান তাঁকে অপমান করেছেন এবং তাঁর ক্যারিয়ার ধ্বংস করে দেবেন বলেছেন। যদিও কোনো ব্যাখ্যা বা সালমানের কাছে ক্ষমা চাওয়া ছাড়াই পরের দিন পোস্টটি ডিলিট করে দেন অরিজিৎ, তার পরই বলিউড ভাইজান তাঁকে প্রত্যাখ্যান করেন।

মালাইকা অরোরা

সালমানের সাবেক ভ্রাতৃবধূ মালাইকা অরোরার সঙ্গে তাঁর চেয়ে বয়সে অনেক ছোট অর্জুন কাপুরের প্রেম মেনে নিতে পারেনি খান পরিবার। অর্জুনকে বলিউডে অভিষেক করাতেও সহায়তা করেছিলেন সালমান। কিন্তু মালাইকার সঙ্গে তাঁর প্রেমে মনোক্ষুণ্ণ তিনি। খবর বেরিয়েছিল, সালমান ও আরবাজ খান ভবিষ্যতে আর কখনোই মালাইকার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন। গুঞ্জন রয়েছে, ‘দাবাং থ্রি’ ছবিতে তাঁর আইটেম গানটি করবেন কারিনা কাপুর।

বিবেক ওবেরয়

একসময় বিবেক ওবেরয় ও সালমান খান বিতর্ক চরমে উঠেছিল। একটি পর্বে প্রকাশ্যেই সালমান সম্পর্কে নানা মন্তব্য করেছিলেন বিবেক। ঐশ্বরিয়ার সঙ্গে বিবেকের ঘনিষ্ঠতার খবর প্রকাশের পরই মূলত এ তর্ক শুরু। বিবেককে নাকি বহুবার কল দিয়ে সালমান বলেছিলেন, ক্যারিয়ার ধ্বংস করে দেবেন। এমনকি মারের হুমকিও নাকি দিয়েছিলেন। তারপর প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে সব প্রকাশ করেছিলেন বিবেক। শোনা যায়, এর পর নাকি সালমানের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছিলেন বিবেক। তবে কাঁধ বাড়াননি সালমান।

ঐশ্বরিয়া রাই বচ্চন

রুপালি পর্দায় আর কখনো দেখা যাবে না সালমান খান ও ঐশ্বরিয়া রাই জুটিকে, এমন মত বি-টাউনের প্রায় সবার। এ যুগলের প্রেমের গল্প কে না জানে। তবে ঐশ্বরিয়া অভিযোগ করেছিলেন, সালমান দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। হিন্দি চলচ্চিত্র অঙ্গনে অন্যতম বাজে ব্রেকআপের গল্প এ জুটির। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি