৫ মে ২০২৬

যে কারণে শাহরুখের জন্ম দিনে শুভেচ্ছা জানাননি কাজল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যে কারণে শাহরুখের জন্ম দিনে শুভেচ্ছা জানাননি কাজল
বাংলাপ্রেস ডেস্ক: নব্বইয়ের দশকে রোমান্টিক বলিউড সিনেমা মানেই শাহরুখ-কাজল। অনস্ক্রিন রোম্যান্স থেকে তাদের সম্পর্কটা বন্ধুত্বে গড়াতে সময় লাগেনি। বর্তমানে এই জুটিকে সিনেপর্দায় খুব একটা না দেখা গেলেও অফস্ক্রিনে তাদের বন্ধুত্ব আজও অটুট। কিন্তু পুরোনো এই বন্ধুর সদ্য পার হওয়া ৫৬ তম জন্মদিনে কোনো শুভেচ্ছা জানাননি কাজল। এই প্রশ্নটিই কাজলকে ধুম করে করে বসলেন এক নেটিজেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আস্ক মি এনিথিং সেশন করেছিলেন কাজল। সেখানেই এক ভক্ত এই প্রশ্ন করেন তাকে। জবাবে কাজল বলেন, আমি আর কি শুভেচ্ছা জানাবো? আমার মনে হয় তার সব আশা সত্যি হয়েছে যখন তার ছেলে বাড়ি ফিরেছে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় হাজত খেটে গত শনিবার জামিনে বাড়ি ফিরে এসেছেন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে বাজিগর, কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ খান, কাভি খুশি কাভি গম ও দিলওয়ালের মতো বেশ কয়েকটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ-কাজল জুটি। শাহরুখ প্রযোজিত ওম শান্তি ওম ও জিরোর সিনেমায় অতিথি চরিত্রে উপস্থিতি ছিল কাজলের। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি