বাংলাপ্রেস ডেস্ক: সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য টিকা কিনতে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটি (এসিসিইএ)। সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ইউনিসেফের মাধ্যমে ‘গাভি’ থেকে এই টিকা কেনা হবে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির ৩০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের তিন মাসের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এখন আমরা তিন মাসের জন্য সরাসরি ক্রয় পদ্ধতির অনুমোদন দিয়েছি। পরবর্তীকালে আমরা প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কেনার চেষ্টা করব।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি