২২ জুন ২০২৬

যে কারনে গ্রেফতার হবেন রবিনহো !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যে কারনে গ্রেফতার হবেন রবিনহো !
বাংলাপ্রেস ডেস্ক: ধর্ষণ মামলায় আগেই ফেঁসেছেন। হাজতবাসও করেছেন রবিনহো। এবার ব্রাজিলের সাবেক স্ট্রাইকারের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইতালি। খবর মিলান ডেইলি’র। মঙ্গলবার রবিনহোর বিরুদ্ধে বৈশ্বিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইতালিয়ান প্রসিকিউটররা। সঙ্গে দলবদ্ধ ধর্ষণের সাজা কার্যকর করতে ইতালির বিচার মন্ত্রণালয়ে তারকা এই ফুটবলারের প্রত্যর্পণ চেয়েছেন তারা। ২০১৩ সালের জানুয়ারিতে এক তরুণীকে ধর্ষণের দায়ে গত মাসে রবিনহোর ৯ বছরের জেল শাস্তি বহাল রাখে ইতালির শীর্ষ আদালত। প্রসিকিউটররা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে ভুক্তভোগী নারীর আইনজীবী জাকোপো গনোচ্চি ব্রাজিল বা ইতালিতে রবিনহোর শাস্তি কার্যকর দেখতে চান। ব্রাজিলিয়ান সংবিধানে অবশ্য তাদের দেশের নাগরিকদের প্রত্যর্পণ নিষিদ্ধ করা হয়েছে। তাই আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির মানে দেশের বাইরে অন্য কোথাও গেলে গ্রেফতার হতে পারেন রবিনহো। এসি মিলানের তারকার বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালে মিলানের এক নাইট ক্লাবে নিজের ২৩তম জন্মদিন পালন করতে গিয়েছিলেন এক আলবেনিয়ান নারী। সেখানে রবিনহোসহ ছয় জনে মিলে তাকে ধর্ষণ করেন। তখন রবিনহো খেলতেন ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে। ইতালির মিলান ডেইলি-র প্রকাশিত খবর অনুযায়ী নেশাগ্রস্ত থাকায় ধর্ষকদের রুখতে পারেননি ধর্ষিতা। তরুণী যাতে তন্দ্রাছন্ন থাকেন সেই জন্যই না কি রবিনহো এবং তার চার বন্ধু তাকে মাদক মেশানো পানীয় পান করায়। যদিও ব্রাজিলিয়ান তারকা তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন। ফেসবুক, ইনস্টাগ্রামে নিজেকে নির্দোষও দাবি করেন এই সাবেক এসি মিলান তারকা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি