৬ মে ২০২৬

যে কারণে বাইডেনের শপথে থাকছেন না ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যে কারণে বাইডেনের শপথে থাকছেন না ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারিতে নতুন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রতি দেওয়ার কয়েক ঘণ্টা পরই টুইটারে রীতি ভেঙে শপথ অনুষ্ঠান বয়কট করার ঘোষণা দেন তিনি। ট্রাম্প তার মেয়াদ শেষের আগমুহূর্তে দ্বিতীয় দফা অভিশংসনের মুখোমুখি হওয়ার আশঙ্কার মধ্যে বৃহস্পতিবার বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন। টুইটে ট্রাম্প লিখেছেন, “যারা যারা জানতে চেয়েছেন, তাদের সবাইকে বলছি, আমি শপথ অনুষ্ঠানে যাচ্ছি না।” এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সমর্থকদের নজিরবিহীন হামলার পর ট্রাম্প ‘নিয়ম মাফিক ক্ষমতা হস্তান্তরের’ও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনে কারচুপি এবং জয় ‘চুরি করে নেওয়ার’ ভিত্তিহীন অভিযোগ থেকে ট্রাম্প সরে আসেননি। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প হচ্ছেন চতুর্থ প্রেসিডেন্ট, যিনি উত্তরসূরির শপথে যাচ্ছেন না। এর আগে শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৮৬৯ সালে বিদায়ী প্রেসিডেন্ট এন্ডু জনসনের সময়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি