৫ মে ২০২৬

যে দলই ক্ষমতায় আসুক উন্নয়নের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যে দলই ক্ষমতায় আসুক উন্নয়নের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে যে দলই ক্ষমতায় আসুক উন্নয়নের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে।

সন্ধ্যায় গণভবনে ২৪ টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে চলমান সংলাপের শেষ আলোচনায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিলে পুনরায় সরকার গঠন, না দিলেও আফসোস নেই। যারাই ক্ষমতায় আসুক, উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে। বুধবার সংলাপে অংশ নেওয়া দলগুলো হচ্ছে: জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ, বাংলাদেশ সমাজ উন্নয়ন পার্টি (বিএসডিপি), বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, ন্যাপ ভাসানী, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ), যুক্তফ্রন্ট, গণফ্রন্ট ও প্রগতিশীল জোট, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ সত্যব্রত আন্দোলন, ঐক্য ন্যাপ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্য জোট, তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ করে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। এখন পর্যন্ত সব মিলিয়ে ৭০টি রাজনৈতিক দল ও জোটের সাথে নির্বাচনী সংলাপ করলেন শেখ হাসিনা। এর মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি