যবিপ্রবির মসিয়ূর রহমান হল থেকে ৭ টি গাঁজার গাছ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান (শ.ম.র.) ছাত্র হলে আবারও জন্মেছে গাজা গাছ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) হলের পিছনে পশ্চিম পাশে ৭টি গাঁজা গাছ পাওয়া যায়। এর আগে (১৫ জানুয়ারি) ১৫টির মতো গাঁজা গাছ উদ্ধার করে আনসার সদস্যের মাধ্যমে পুড়িয়ে দেয় হল কর্তৃপক্ষ।
এ বিষয়ে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ বলেন, আমরা এখন গাছগুলো ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করবো। গতমাসে গাঁজা গাছ পাওয়ার পরই মালিকে নির্দেশনা দেওয়া হয়েছিল এসব গাছ যেন কোনোভাবেই জন্মাতে না পারে। হল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
তিনি বলেন, বারবার কেনো গাঁজা গাছ জন্মাচ্ছে তার সঠিক কারণ জানেন না তিনি। পূর্বের গাঁজা গাছ উদ্ধারের পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির প্রতিবেদন পেলে আমরা জানতে পারবো কেন গাছগুলো জন্মাচ্ছে। এছাড়াও আগামীকাল মিটিং করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি