৫ মে ২০২৬

যারা ঐক্যফ্রন্ট করেছেন তাঁদের কোনো ভবিষ্যৎ নেই : অর্থমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যারা ঐক্যফ্রন্ট করেছেন তাঁদের কোনো ভবিষ্যৎ নেই : অর্থমন্ত্রী

বাংলাপ্রেস অনলাইন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন যারা ঐক্যফ্রন্ট করেছেন তাঁদের কোনো ভবিষ্যৎ নেই।

বৃহস্পতিবার বিকেলে সিলেট জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের আয়োজনে জালালাবাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি বলেন তিনি।

এ সময় অর্থমন্ত্রী বলেন, সকল জিরো মিলেই গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট, এর ফলও জিরো হবে। বিএনপি যদি নির্বাচনে অংশ নেয়, আর ঐক্যফ্রন্ট যদি তাদের সমর্থন দেয় তাহলে ঐক্যফ্রন্টের উপকার হবে বলে আমি মনে করি, তাছাড়া নয়। আগামী ২৩ অক্টোবর সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশে প্রশাসনের অনুমতি না দেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পুলিশ কেন সমাবেশের অনুমতি দেয়নি সে বিষয়টি আমার জানা নেই। তবে অনুমতি দিলেও তেমন কোনো ক্ষতি নেই।

অভিষেক অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও অর্থমন্ত্রীর ছোটভাই ড. এ কে আবদুল মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি