২১ জুন ২০২৬

যা পাওয়া গেলো শাহেদের বাসায় !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যা পাওয়া গেলো শাহেদের বাসায় !

বাংলাপ্রেস ডেস্ক: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে নিয়ে তার উত্তরার বাসায় অভিযান চারিয়েছে র‌্যাব। বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাবের একটি দল এ অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার অভিযান শেষে তাকে আবারও র‌্যাব সদর দফতরে নেয়া হয়েছে।

অভিযানে শাহেদের বাসায় বিপুল পরিমাণ জাল টাকা পাওয়া গেছে নিশ্চিত করেছে অভিযানে অংশ নেয়া আইন শৃঙ্খলাবাহিনীর একটি সূত্র। র‌্যাবের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান হয়।

এর আগে বুধবার ভোরে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে বোরকা পরে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সকাল ৮টা ১০ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে শাহেদকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় র‌্যাবের দলটি।

সকাল ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার তেজগাঁও পুরাতন বিমাবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে তাকে র‌্যাব সদর দফতরে নেয়া হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি