৬ মে ২০২৬

ইয়েমেনে ডোনাল্ড ট্রাম্পসহ ৬২ জনের বিচার শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইয়েমেনে ডোনাল্ড ট্রাম্পসহ ৬২ জনের বিচার শুরু

বিদেশ ডেস্ক: ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান সালিহ সামাদকে হত্যার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৬২ জনের বিচার শুরু হয়েছে।

এ মামলায় এ পর্যন্ত ১০ জনকে আটক করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডে ট্রাম্পসহ অন্তত ৪৭ জন বিদেশির নাম এসেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ২৩ এপ্রিল হুদায়দায় সালিহ সামাদকে বহনকারী গাড়িতে বিদেশি আগ্রাসী বাহিনী হামলা চালায়। এতে সামাদ ও তার কয়েক জন সঙ্গী প্রাণ হারান। এ হত্যাকাণ্ডের সঙ্গে ট্রাম্পসহ ৬২ জড়িত রয়েছে।

ইয়েমেনে ২০১৫ সালের মার্চ থেকে যে আগ্রাসন চলছে তাতে সৌদি আরব নেতৃত্ব দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জড়িত বলে ইয়েমেনের সরকার এর আগে ঘোষণা করেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি