২১ জুন ২০২৬

ইয়ামালের দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ বিকাল
ইয়ামালের দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সেলোনার দাপুটে জয়

বাংলাপ্রেস ডেস্ক:   ঘরের মাঠে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। দলের পোস্টার বয় লামিনে ইয়ামাল চমৎকার হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা পালন করেন।

ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে স্প্যানিশ জায়ান্টদের এগিয়ে নেন ইয়ামাল। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিয়ারিয়াল ব্যবধান কমায়, কিন্তু তাতে বার্সার পারফরম্যান্সে তেমন কোনো প্রভাব পড়েনি।

সঠিক সুযোগ পেয়ে কোনো ভুল না করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। যোগ করা সময়ে দলের হয়ে চতুর্থ গোলটি আদায় করেন রবার্ট লেভানদোভস্কি।

২৬ ম্যাচে ২১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৬৪। এক ম্যাচ কম খেলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০।

এই জয় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে বার্সেলোনার আত্মবিশ্বাস বাড়াল। মঙ্গলবার কোপা দেল'রের সেমিফাইনালের ফিরতি লেগে তারা মাদ্রিদের দলটির মুখোমুখি হবে, প্রথম লেগে ৪-০ গোলে হেরে আছে শিরোপাধারীরা। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি