৫ মে ২০২৬

ইয়াবা সুন্দরী তোমাচিং বান্দরবানে আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইয়াবা সুন্দরী তোমাচিং বান্দরবানে আটক

নুসিং থোয়াই মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের বালাঘাটা এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ তোমাচিং মার্মা নামে এক তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ । সে রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মৃত রেপতি মারমার মেয়ে। আটককৃত তরুণী রাঙামাটির ইয়াবা সুন্দরী তোমাচিং মার্মা নামে পরিচিত।

আজ জেলার বালাঘাটা এলাকার যাত্রী ছাউনী থেকে তাকে আটক করা হয় । পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে জেলা শহরের বালাঘাটা যাত্রী ছাউনীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ।

যার প্রাথমিক মূল্য দুই লক্ষ সাত হাজার তিনশত টাকা বলে জানিয়েছে পুলিশ । আরো জানা যায়, ওই তরুণী দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে বান্দরবান জেলায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল। বান্দরবানের গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, আটক তরুণীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি