৫ মে ২০২৬

ইয়াবা সেবনরত অবস্থায় ফরিদপুর ছাত্রদলের সভাপতি আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইয়াবা সেবনরত অবস্থায় ফরিদপুর ছাত্রদলের সভাপতি আটক
ফরিদপুর প্রতিনিধি : মাদক ও নারীসহ ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ওরফে অনুকে (৩৬) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে শহরের চর কমলাপুর মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক সৈয়দ আদনান হোসেন ওরফে অনু ফরিদপুর পৌরসভার উত্তর সাদীপুর মহল্লার বাসিন্দা। অপর দুজন হলেন- মো. সাফায়েত (৩৩) ও এক নারী (২৭)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ইয়াবা সেবনরত অবস্থায় তাদের তিনজনকে আটক করা হয়। এছাড়াও ওই বাড়ি থেকে চারটি গাঁজার গাছ জব্দ করা হয়। তিনি আরও বলেন, এ ব্যাপারে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি