২৮ আগস্ট ২০২৬

ওয়েস্ট নাইল ভাইরাসে ইতালিতে ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম
ওয়েস্ট নাইল ভাইরাসে ইতালিতে ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩২

ওয়েস্ট নাইল ভাইরাস মূলত মানুষ, ঘোড়া ও পাখির শরীরে সংক্রমণ ঘটায়।

বাংলাপ্রেস ডেস্ক:  ইতালিতে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত ৪৩২ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ জানিয়েছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ৪৩২টি নিশ্চিত সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত শনাক্ত হওয়া নিউরোইনভেসিভ বা স্নায়ুতন্ত্রে আক্রান্ত হওয়ার ধরনগুলোর ক্ষেত্রে মৃত্যুহার ৭ দশমিক ২ শতাংশ। গত বছরের একই সময়ে এ হার ছিল ১৩ দশমিক ৯ শতাংশ।

এর আগে, দেশটিতে গত বছর মোট ৪৩০ জন ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছিল। ওয়েস্ট নাইল ভাইরাস মূলত মানুষ, ঘোড়া ও পাখির শরীরে সংক্রমণ ঘটায়। মশার কামড়ের মাধ্যমে এ ভাইরাস ছড়ায়।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় ১৯ শতাংশের মধ্যে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ফ্লুর মতো উপসর্গ দেখা দিতে পারে। আর প্রায় ১ শতাংশ আক্রান্তের ক্ষেত্রে স্নায়বিক জটিলতা দেখা দেয়। সুত্র: আনাদোলু এজেন্সি
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি