৫ মে ২০২৬

ওয়াশিংটন ডিসিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ওয়াশিংটন ডিসিতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ১২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর ওয়াশিংটন ডিসির ইসলামিক সেন্টারে দোয়া ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। এ উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী দোয়া ও মোনাজাতে যোগ দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শহীদুল ইসলাম এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন। পরে দূতাবাসের পক্ষ থেকে মুসল্লিদের খাবার পরিবেশন করা হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি