ওয়াশিংটন ডিসি'র দূতাবাসে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে দিবসটি উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিটি বিভাগ কর্তৃক নির্মিত দিবসের ‘থিম সং’ প্রদর্শনের মাধ্যমে দিনের অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশে ডিজিটালাইজেশনের অগ্রগতির ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে তার সরকার ২০০৯ সালে যুগান্তকারী "ডিজিটাল বাংলাদেশ" ক্যাম্পেইন শুরু করার পর গত 13 বছরে দেশ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।
তিনি এক্ষেত্রে ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্পের স্থপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।
রাষ্ট্রদূত ইমরান গত এক দশকে ডিজিটালাইজেশনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য গাঁথা বিদেশে তুলে ধরার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি দূতাবাসের সেবা এবং ভাবমূর্তি আরও বাড়াতে এর কার্যক্রমে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
ফার্স্ট সেক্রেটারি (ভিসা ও পাসপোর্ট উইং) মুহাম্মদ আবদুল হাই মিল্টনও আলোচনায় অংশ নেন এবং সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণার প্রেক্ষাপট ও সাফল্য বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার (পলিটিক্যাল-১) ও হেড অব চ্যান্সারি দেওয়ান আলী আশরাফ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি