ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুড্ডিষ্টসের আহবায়ক বসুমিত্র সচিব সুহাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশি বুড্ডিষ্টস-এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ড. বসুমিত্র বড়ুয়া প্রধান আহবায়ক ও সুহাস বড়ুয়া সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার (১৭ জুলাই) বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধদের অংশ গ্রহণে অনুষ্ঠিত ভার্চুয়্যাল সভায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে থেকে বিশিষ্ট বিজ্ঞানী ড. বসুমিত্র বড়ুয়াকে প্রধান আহবায়ক এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন থেকে সুহাস বড়ুয়াকে সদস্য সচিব করে ‘ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদশি বুড্ডিষ্টস’ (ডাব্লিউএফবিবি) নামক সংগঠন গঠন করা হয়। এর ফলে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন বাংলাদেশের বৌদ্ধ জাতিসত্বার একটি আন্তর্জাতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের প্রাথমিক সদস্য সংখ্যা ৭১ জন। বিশ্বের যে কোন দেশে বসবাসকারী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বৌদ্ধ সম্প্রদায় এ সংগঠনের সদস্য অন্তর্ভূক্তি হতে পারবেন বলে জানানো হয়েছে। বাংলাদেশি বৌদ্ধের হাজার বছরের ধর্মীয় কৃষ্টি ও সংস্কৃতি রক্ষা করা, সামাজিক বন্ধনকে জোরদার ও ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বিশ্বব্যাপী বাংলাদেশি বৌদ্ধদের জন্য এ সংগঠনটি আন্তর্জাতিক উদ্যোগ বলে জানিয়েছেন বোস্টন প্রবাসী ও ডাব্লিউএফবিবি'র নব নির্বাচিত সদস্য সচিব সুহাস বড়ুয়া।
‘ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদশি বুড্ডিষ্টস’ (ডাব্লিউএফবিবি) এর অন্যান্য যুগ্ম আহবায়করা হলেন, যথাক্রমে-উদয়ন বড়ুয়া (ফ্রান্স), পবন বড়ুয়া (ইংল্যান্ড),পলাশ বড়ুয়া (সুইজারল্যান্ড), আশিস বড়ুয়া (কানাডা),ইন্জিনিয়ার আশীষ বড়ুয়া (ইউ,এ,ই), মানেন্দ্র বড়ুয়া (ইতালি) ও হেমেন্দু বিকাশ চৌধুরী (বিশেষ প্রতিনিধি ভারত),
যুগ্ম সদস্য সচিবরা হলেন, যথাক্রমে- রণবীর বড়ুয়া (নিউ ইয়র্ক), তাপস বড়ুয়া রিপন (প্যারিস), দিব্যেন্দু বড়ুয়া অটো (অস্ট্রেলিয়া), সসীম গৌরি চরণ (জেনেভা), দিলীপ কুমার বড়ুয়া (আয়ারল্যান্ড), ডালিম কুমার বড়ুয়া (বাংলাদেশ), রিপন বড়ুয়া (লন্ডন)।
অর্থ বিষয়ক সদস্য সচিবরা হলেন, যথাক্রমে- উত্তম কে, বড়ুয়া (ফ্রান্স),অরুন জ্যোতি বড়ুয়া (সুইজারল্যান্ড), ইঞ্জিনিয়ার সুমেধ তাপস বড়ুয়া (ইতালি), সঞ্জীব বড়ুয়া (দুবাই), বিশু বড়ুয়া (ফ্রান্স), নির্বাহী সদস্যরা হলেন, যথাক্রমে- সুজন বড়ুয়া (জাপান), প্রতীক বড়ুয়া (টোকিও), সৌম্য বড়ুয়া (টোকিও), কানন বড়ুয়া (টোকিও), সৈকত বড়ুয়া (কানাডা), স্বদেশ বড়ুয়া (প্যারিস), রিজু বড়ুয়া (প্যারিস), মিঠু কুমার বড়ুয়া (প্যারিস), সজল বড়ুয়া (প্যারিস), আশীষ চৌধুরী দিপক (প্যারিস), কল্যাণ মিত্র বড়ুয়া (প্যারিস), সুভাষিশ বড়ুয়া (প্যারিস), অপু বড়ুয়া (প্যারিস), উত্তম বড়ুয়া (প্যারিস), দিপন বড়ুয়া (প্যারিস), শুভ মুৎসুদ্দী (প্যারিস), দিপু কান্তি বড়ুয়া (প্যারিস), গৌরী চরণ আশীষ (প্যারিস), সুনন্দন বড়ুয়া (প্যারিস), অজিত বড়ুয়া (স্পেন), অশোক বড়ুয়া (স্পেন) , অপু বড়ুয়া (স্পেন), রূপেশ বড়ুয়া (আয়ারল্যান্ড), বিটু বড়ুয়া (জার্মানি), লাভলু বড়ুয়া (নরওয়ে), অনুত্তর বড়ুয়া (ক্যালিফোর্নিয়া), শুভাশীষ বড়ুয়া (নিউ ইয়র্ক), শেকু বড়ুয়া (ক্যালিফোর্নিয়া), রানা বড়ুয়া (ক্যালিফোর্নিয়া), আশীতি বড়ুয়া (লস অ্যাঞ্জেলেস), সুরঞ্জিত সিংহ (লস অ্যাঞ্জেলেস), শিমুল বড়ুয়া (বোস্টন), শিশির বড়ুয়া (নিউ ইয়র্ক), শিপন বড়ুয়া (ভার্জিনিয়া), সংঘ বড়ুয়া (ফ্লোরিডা), সৈকত বড়ুয়া (অস্ট্রেলিয়া), ডালিম বড়ুয়া (ভেনিস), সুমন বড়ুয়া (ভারত), মৃদুল বড়ুয়া (থাইল্যান্ড), মংমং শিং মারমা (মালয়েশিয়া), সাসিম বড়ুয়া (মালয়েশিয়া), রানা বড়ুয়া জিসাং (দক্ষিণ কোরিয়া)), শেখর বড়ুয়া (ফিলিপাইন), অপূর্ব বড়ুয়া (হংকং), সঞ্জয় বড়ুয়া (ওমান), খোকন বড়ুয়া (ওমান), যথাক্রমে অরুণ জ্যোতি বড়ুয়া (দুবাই), বিকাশ বড়ুয়া ছোটন (দুবাই), আবু বড়ুয়া (দুবাই) এবং সুখু বড়ুয়া (দুবাই)।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি