৪ মে ২০২৬

ভ্যালেন্টাইনস ডে : চুমুতে সাবধান ! ছড়াতে পারে করোনা ভাইরাস !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ভ্যালেন্টাইনস ডে : চুমুতে সাবধান ! ছড়াতে পারে করোনা ভাইরাস !

বাংলাপ্রেস ডেস্ক : ভ্যালেন্টাইনস ডে দুয়ারে কড়া নাড়ছে। প্রেমিক-প্রেমিকার ঘনিষ্ঠ হওয়ার এই তো সময়। শহরের বিনোদন পার্কে, শপিং মলে, আড়ালে নিভৃতে ঘনিষ্ঠ যুগলরাই ভয় ধরাচ্ছে চিকিৎসকদের মনে।

প্রেম দিবসে ঠোঁটে ঠোঁট রেখে ঘনিষ্ঠ চুম্বন। একজনের লালারস অন্যের মুখে গেলে করোনা ভাইরাসের প্রকোপ বাড়িয়ে তুলবে না তো? এমনই প্রশ্ন ভাবিয়ে তুলছে নাক-কান-গলার রোগের বিশেষজ্ঞদের। ফ্ল্যাবিও প্রজাতির এই ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে। দ্রুত তা সংক্রামিত হয় অন্যের দেহে। সেক্ষেত্রে ঠোঁটে ঠোঁট স্পর্শ করলে তো কথাই নেই! প্রেমিক-প্রেমিকাদের প্রতি চিকিৎসকদের নিদান, করোনার বাড়াবাড়িতে এবছর ভ্যালেন্টাইনস ডে-তে চুমু না খাওয়াই শ্রেয়। মুখের লালা থেকে মুহূর্তে ছড়িয়ে যেতে পারে ভাইরাস।

বেলভিউ হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত চন্দ্র জানিয়েছেন, হাঁচি কাশি থেকে তো অবশ্যই, মুখের লালারস থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস। তাঁর কথায়, ভাইরাল অসুখের প্রকোপে অনেকের চোখ থেকে জল পড়ে। কোনও ভাবে তা যদি অন্যের সংস্পর্শে আসে তা থেকেও ছড়াতে পারে অসুখ। এমতাবস্থায় প্রেম দিবসে বেশি বাড়াবাড়ি না করাই শ্রেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। তাঁর কথায়, প্রেম দিবসে মনের মানুষটির সঙ্গে দেখা করুন। তবে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশ্যই মুখে মাস্ক পড়ে ।

ইতিমধ্যেই করোনা নিয়ে কলকাতার মুকুন্দপুরে আরএনটেগোর হাসপাতালে চিকিৎসাধীন এক। যদিও চিকিৎসকরা জানিয়েছেন তাঁর শরীরে নোভেল করোনা ভাইরাস বা এনসিওভি২০১৯ নেই। বরং কম বিপজ্জনক হিউম্যান করোনা ভাইরাস এইচসিওভি ২২৯ই পাওয়া গিয়েছে তাঁর লালারসে।

ইএনটি বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত চন্দ্র জানিয়েছেন, ঋতু পরিবর্তনের এই সময়টায় তিন ধরনের ভাইরাস সক্রিয় হয়ে ওঠে। যার মধ্যে করোনা ভাইরাস ছাড়াও রয়েছে অ্যাডিনো ভাইরাস এবং রাইনো ভাইরাস। এ বছর করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ। চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ন’শো ছাড়িয়ে গিয়েছে। অপেক্ষাকৃত কম বিপজ্জনক হলেও সাধারণ করোনা ভাইরাস ঠেকানোর কোনও ওষুধ নেই। তবে উপশমের উপায়? ডা. সুদীপ্ত চন্দ্র জানিয়েছেন, করোনা ভাইরাস আক্রমণ করলে প্রচুর পরিমাণে জল খেতে হবে। এই ভাইরাস ট্রিটমেন্ট করার নির্দিষ্ট কোনও ওষুধ নেই। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। ভাইরাস ঠেকাতে আপাতত নাকে মাস্ক পড়ে থাকাই শ্রেয়। নাকে হাত দিলেও সঙ্গে সঙ্গে তা ধুয়ে ফেলতে বলছেন চিকিৎসকরা।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি