ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
বাংলা প্রেস
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শীতকালীন ঝোড়ো আবহাওয়া কবলে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট। এক ফুটেরও বেশি তুষারপাতে রাস্তাঘাট ঢেকে গেছে। প্রবল বাতাস আর বজ্রবৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
সাউথ ডাকোটা থেকে নিউইয়র্ক পর্যন্ত প্রায় ৫ কোটি ৩০ লাখ মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় ছিলেন।
ডেস মইনেস বিমানবন্দরে রোববার মধ্যরাত পর্যন্ত ১০.৯ ইঞ্চি (২৮ সেমি) তুষারপাত রেকর্ড করা হয়। যা জানুয়ারি ২০২৪-এর পর ডেস মইনেসের জন্য সর্বোচ্চ দুই দিনের তুষারপাত।
শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার মোট ৮.৪ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। যা শিকাগোর ইতিহাসে নভেম্বরের সবচেয়ে বেশি তুষারপাতের নতুন রেকর্ড গড়েছে। ইলিনয় স্টেট পুলিশ জানিয়েছে, শুধু শনিবার শিকাগো এলাকায় প্রায় ৫০০টি গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ককপিটে পাইলটদের মারামারি: সৌদি আরবে ইসরায়েলগামী উড়োজাহাজের জরুরি অবতরণ
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি