২১ জুন ২০২৬

ভয়াবহ আগুনে পুড়ল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়ি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ এএম
ভয়াবহ আগুনে পুড়ল বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের বাড়ি

বাংলাপ্রেস ডেস্ক:   আর্জেন্টিনার কার্লোস স্পেগাজ্জিনি শিল্প এলাকায় শুক্রবার রাতে বড় অগ্নিকাণ্ড ও ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পুরো এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়। এই আগুনে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার ও রিভার প্লেটের গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। অন্তত ২০ জন আহত হয়েছে।

আগুন লাগার সময় আরমানি ও তার পরিবার বাড়িতে ছিল না। তাই তারা কোনো শারীরিক ক্ষতির মুখে পড়েননি। টিওয়াইসি স্পোর্টস জানায়, তার বাড়ির ক্ষতি গুরুতর নয়। কিন্তু বাতাসে থাকা রাসায়নিকের ঝুঁকি এবং পুরো এলাকা বন্ধ থাকায় তারা বাড়িতে ফিরতে পারেননি। ফুটবলার ও তার পরিবার রাতে একটি হোটেলে থাকবেন।

কার্লোস স্পেগাজ্জিনি শিল্প এলাকায় আগুনের শিখা ২০ মিটার উচ্চতা পর্যন্ত উঠে যায়। ক্লারিন জানায়, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এলাকাটি মূলত একটি কৃষি রাসায়নিকের গুদাম বলে ধারণা করা হচ্ছে। দুই ঘণ্টা ধরে দমকল, প্রাদেশিক পুলিশ ও জরুরি বিভাগ আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঘটনায় আহতদের এজেইজা ইন্টারজোনাল হাসপাতাল ও ক্যানিংয়ের অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। মন্টে গ্রান্ডে গ্রুপের পরিচালক কার্লোস সান্তোরো টিএন-কে বলেন, ‘আমরা কোড রেড অবস্থায় আছি। আহতদের মধ্যে অনেকে বাড়িতে আঘাত পেয়েছেন। কারও অবস্থা জীবন সংকটাপন্ন নয়।’

প্রথম বড় বিস্ফোরণ ঘটে রাত ৯টার দিকে। বিস্ফোরণের ধাক্কায় চার কিলোমিটার এলাকার বাড়িঘরের জানালা ভেঙে যায়। দাউ দাউ আগুনে সম্পত্তির বড় অংশ পুড়ে যায় এবং ঘন বিষাক্ত ধোঁয়া আকাশে উঠে। সামাজিক মাধ্যমে ভয়াবহ দৃশ্যগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।

এজেইজার মেয়র গাস্তন গ্রানাদোস বলেন, ‘শিল্প এলাকায় খুব বড় বিস্ফোরণ হয়েছে। দমকল ঢোকার চেষ্টা করছে, কিন্তু অনেক বিস্ফোরণের কারণে তারা যেতে পারছে না। আগুন অনেক শিল্প প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে এবং আমরা এখনো এটিকে নিয়ন্ত্রণে আনতে পারিনি।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি