৫ মে ২০২৬

‘ভয়ংকর’ পোশাক পরে গ্র্যামিতে প্রিয়াঙ্কা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
‘ভয়ংকর’ পোশাক পরে গ্র্যামিতে প্রিয়াঙ্কা!

বাংলাপ্রেস ডেস্ক: প্রিয়াঙ্কা চোপড়া আন্তর্জাতিক তারকা। বলিউডের গণ্ডি চাড়িয়ে তিনি নিজেকে পশ্চিমা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। হলিউডে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। নিয়মিত অংশ নেন বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে।

তেমনি অংশ নিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ডসে। গতকাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসে গ্র্যামির নতুন আসর। সেখানে পুরস্কৃত করা হয় সঙ্গীতে বিস্ময় জাগানিয়া শিল্পীদের।

গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রিয়াঙ্কা যেই পোশাক পরে গিয়েছেন, সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সমালোচনার ঝড়ে পড়েছেন ‘ডন’ খ্যাত তারকা। বলা হচ্ছে, তিনি ‘ভয়ংকর’ পোশাক পরেছেন!

প্রিয়াঙ্কার পরনে দেখা যায়, সাদা রঙের নেকলাইন পোশাক। এতে তার শরীরের অনেকখানি খোলা রয়েছে। তবে অদ্ভুত ধরণের ডিজাইনের কারণেই নেটিজেনরা সমালোচনার তীর ছুঁড়ছেন প্রিয়াঙ্কার দিকে।

এবারই প্রথম নয়, এর আগেও পোশাকের জন্য একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন প্রিয়াঙ্কা। গেল বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতকালে হাঁটুর উপরে ওঠানো পোশাক পরার কারণে তুমুল সমালোচিত হন পিসি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি