ভয়েস অব আমেরিকার সাবেক প্রধান ইকবাল আহমেদ আর নেই
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল আহমেদ আর নেই। স্থানীয় সময় রোববার (২৭ জুন)যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি ১৯৮৩ সাল থেকে ১৯৯৪ পর্যন্ত বাংলা বিভাগের প্রধান ছিলেন। ইকবাল আহমেদের মৃত্যুতে দেশ ও প্রবাসে বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, প্রয়াত ইকবাল আহমেদের বড়ভাই ইশতিয়াক আহমেদ ১৯৫৮ সালে বাংলা বিভাগ যখন প্রতিষ্ঠা করেন তখন ছাত্রাবস্থায় মাত্র ২০ বছরের যুবক ছিলেন ইকবাল। তিনি শুরু থেকেই বাংলা অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। পুরান ঢাকার ইসলামপুরের এক অভিজাত পরিবারে তাঁর জন্ম। কলেজিয়েট হাই স্কুল ও জগন্নাথ কলেজে পড়াশুনো করেন। বিএ পাশ করার পর কুড়ি বছর বয়সে পড়াশুনো করতে আমেরিকায় চলে আসেন। ১৯৫৯ সাল থেকেই ভয়েস অব আমেরিকা (ভিওএ) বাংলা বিভাগের সাথে কাজ শুরু করেন। শুরুতে পার্ট টাইম হলেও অল্প ক’দিন পরেই ফুল টাইম হয়ে যান। চড়াই উৎরাই পেরিয়ে তিনি বাংলা বিভাগের প্রধান হন।
অবসর জীবনে ইকবাল আহমেদ কবিতা-গল্পসহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছেন। কবি শামসুর রাহমান তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং তাঁকে অনুপ্রাণিত করেছিলেন কবিতা লিখতে। তিনি প্রকৃতি ও সঙ্গীতকে খুবই ভালবাসতেন। তাঁর কবিতা প্রবাসের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইকবাল আহমেদের তিন মামা ছিলেন অত্যন্ত সুপরিচিত ও গুণিব্যক্তিত্ব। তাঁরা হলেন নাজির আহমেদ ছিলেন এফডিসির প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর, চলচ্চিত্র পরিচালক ও সেলিব্রেটি ভাষ্যকার এবং একুশের শহীদ মিনারের স্থপতি শিল্পী হামিদুর রহমান ও বিশিস্ট আন্তর্জাতিক নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমেদ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি