৪ জুলাই ২০২৬

ভয়াবহ বন্যায় ঘানায় মৃত্যু ৩৪, ঘরছাড়া ৯০ হাজার মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:৪০ এএম
ভয়াবহ বন্যায় ঘানায় মৃত্যু ৩৪, ঘরছাড়া ৯০ হাজার মানুষ

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেটার আক্রা অঞ্চল। ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:   ঘানায় চলতি সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।  উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম থ্রিনিউজের খবরে বলা হয়েছে, ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (ন্যাডমো)-এর পরিদর্শন বিভাগের পরিচালক রিচার্ড অ্যামো ইয়ার্টে জানান, নিশ্চিত হওয়া ৩৪ জনের মধ্যে রাজধানী আক্রাতেই মারা গেছেন ১২ জন।

তিনি বলেন, এখনো নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে। উদ্ধার অভিযানে আরও মরদেহ পাওয়া গেলে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।

বৃহস্পতিবার টিভি৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামো ইয়ার্টে জানান, জরুরি উদ্ধারকারী দল এখনো নিখোঁজদের খোঁজে কাজ করছে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

ন্যাডমোর তথ্য অনুযায়ী, বন্যায় দেশের সাতটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট ৮৯ হাজার ৭৩৬ জন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেটার আক্রা অঞ্চল, যেখানে ৫৪ হাজার ৭১২ জন বাস্তুচ্যুত হয়েছেন। এরপর রয়েছে সেন্ট্রালঅঞ্চল, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১ হাজার ৮৮২ জন। এ ছাড়া ভোল্টা, ওয়েস্টার্ন,আশান্তি ও ওয়েস্টার্ন নর্থ অঞ্চলেও হাজারো মানুষ বন্যার কবলে পড়েছেন। আর ইস্টার্ন অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সবচেয়ে কম। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি