৪ মে ২০২৬

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল খারগ দ্বীপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পিএম
ভয়াবহ বিস্ফোরণে কাঁপল খারগ দ্বীপ

 

বাংলাপ্রেস ডেস্ক: চলমান সংঘাতের রেশে ইরানের খারগ দ্বীপে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সেখানে শত্রুর হামলায় এ ঘটনা ঘটে। তবে ঠিক কারা এর জন্য দায়ী তা নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে যুদ্ধবিরতির চুক্তিতে আসার জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই ওই হামলা চালানো হয়।

দ্বীপটি ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। হরমুজ প্রণালির কাছে অবস্থিত ওই দ্বীপে ইরানের বড় সামরিক শক্তি মজুত রয়েছে। হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে দ্বীপটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খোলার জন্য তার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি