ভূয়া সদস্য দেখিয়ে কমিটি গঠন করে গাংনীতে বিদ্যালয় স্থানান্তরের অপচেষ্টা

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে: মেহেরপুর গাংনী উপজেলার মোমিনপুর এম.জি.জি.এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ভূয়া সদস্য দেখিয়ে কমিটি গঠন ও বিদ্যালয়ের স্থানান্তরের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। প্রতিবাদে গতকাল রোববার দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে মানব বন্ধন করেছেন অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।এম.জি.জি.এম মাধ্যমিক বিদ্যালয় রক্ষা কমিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সহভাপতি ইনামুল হক, অভিভাবক সদস্য মনিরুজ্জামান, মর্জিনা খাতুন, ইউপি সদস্য লাভলী খাতুন, সাবেক মেম্বর মাজহারুল ইসলাম ও সমাজসেবক আব্দুল গণি। অনতিবিলম্বে ভূয়া কমিটি বাতিল ও একই নামে বিদ্যালয় স্থানান্তরের ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের কাছে সুবিচার দাবি করেছেন মানব বন্ধনে অংশগ্রহণকারীরা।
জানা গেছে, ১৯৯৯ সালে চরগোয়াল গ্রামের পার্শে ছোট্ট গ্রাম মোমিনপুরে এম.জি.জি.এম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। এমপিওভুক্তি ছাড়াও এতোটা বছর সেখানে পাঠ দান করিয়ে আসছেন শিক্ষকরা। যশোর শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত বিদ্যালয় হওয়ায় প্রতি বছরই এসএসসি ও জেএসসি পরীক্ষায় বিদ্যালয়ের নামেই পরীক্ষা দেয় ছাত্রছাত্রীরা। সাম্প্রতিক সময়ে প্রধান শিক্ষক আনোয়ারুল হুদা নিজ গ্রাম চরগোয়ালগ্রামে রাতারাতি একটি টিনের ঘর তুলে এম.জি.জি.এম মাধ্যমিক বিদ্যালয় নামে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন।সেখানে ছাত্রছাত্রী তেমন নেই। পুর্বের বিদ্যালয়েই রয়েছেন ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিভাবক না এমন কিছু ব্যক্তির নাম তালিকা করে ম্যানেজিং কমিটি গঠন করেছেন তিনি।এ বিষয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ডের নির্দেশনায় গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার তদন্ত পুর্বক একটি প্রতিবেদন শিক্ষা বোর্ডে প্রেরণ করেছেন।প্রতিবেদনের সারমর্মে তিনি উল্লেখ করেছেন, প্রধান শিক্ষক যে কমিটি গঠন করেছেন তার সকল সদস্যই ভূয়া। তাই এ জাতীয় কমিটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত প্রবিধানমালার পরিপন্থি। তাই কমিটি বাতিলের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশে প্রেরণের জন্য জেলা শিক্ষা অফিসারের কাছে প্রতিবেদন দাখিল করেছেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি